দেখি কত হাসতে

পারো প্রথম বন্ধু : রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছিলেন?

দ্বিতীয় বন্ধু : বোধহয় খেলেছিলেন, কারণ তার একটা গানে আছে‘বল দাও মোরে বল দাও’।

 

স্কুলের প্রথম দিনে ছেলে বাড়ি ফিরল।

বাবা আদর করে কাছে ডেকে বললেন, স্কুলে কী শিখলে, বাবা?

ছেলে বলল, কিছুই না। আবার নাকি কাল যেতে হবে।

 

শিক্ষক বিজ্ঞান ক্লাসে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমরা কি জানো, বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন?

এক শিক্ষার্থী বলল, স্যার, মনে হয় লাইট মেরে দেখে কোথাও শুকনো থাকল কি না।

 

শিক্ষক : শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন।

শিক্ষার্থী : স্যার, এর আগে কি ঘোড়ারা ডাকত না?

 

শিক্ষার্থী : স্যার, আমি কি রকেটে করে সূর্যে যেতে পারব?

শিক্ষক : না, পুড়ে ছাই হয়ে যাবে।

শিক্ষার্থী : স্যার, যদি রাতে যাই?