নতুন ক্লাব আল নাসরের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এরপরও ভক্তদের মন ভরাতে পারেননি তিনি।
সৌদি প্রো লিগে শুক্রবার আল ফাতেহর মাঠে দুই বার পিছিয়ে পড়ে হারের মুখে পৌঁছে গিয়েছিল আল নাসর। যোগ করা সময়ের গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন রোনালদো।
নতুন ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে রোনালদোর পারফরম্যান্স ছিল সাদামাটা। তবে তার দল জিতেছিল। দ্বিতীয় ম্যাচে এসে রোনালদো নিজে গোলের দেখা পেলেও দল জয়ের স্বাদ পেল না।
খুব বেশি দিন আগের কথা নয়। আল নাসর ডিরেক্টর রোনালদোকে তুলোধনা করেছিলেন। তার বার্তা ছিল, রোনালদোর জন্য এত খরচ করা হয়েছে কিসের জন্য!
সিআর সেভেন ২০০ মিলিয়ন ইউরোতে আল নাসরে সই করেন। ক্লাবে জাঁকজমকপূর্ণ উন্মোচন, বিলাসবহুল থাকার জায়গা। পারফরম্যান্সে তার ছাপ কোথায়, এমন প্রশ্ন উঠতে থাকে।
আল ফতেহর বিরুদ্ধে মিলিয়ন ইউরোর চাপ নিয়ে নেমেছিলেন রোনালদো। গোল করলেন, তবে পেনাল্টি থেকে। এদিকে দল জিতল না। তাই রোনালদোকে নিয়ে দর্শকদের মনও সেভাবে ভরল না।
পারফরম্যান্সে কবে পার্থক্য গড়বেন রোনালদো, ভক্তদের প্রশ্ন এখন সেটাই।