প্রয়াত হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী বাণী জয়রাম। শনিবার চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে চেন্নাই পুলিশ। এসময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের ধারণা, পড়ে গিয়েও মাথায় আঘাত পেতে পারেন তিনি। তবে ময়নাতদন্তের পরই আসল বিষয় জানা যাবে।
তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া পড়েছে। এক মাস আগেই ভারত সরকার কতৃক পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন বাণী।
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে গান করে আসছিলেন তিনি। শ্রোতাদের উপহার দিয়েছেন দশ হাজারেরও বেশি গান। দক্ষিণী সিনেমায়ও তার অনেক গান ছিল। তামিল, তেলেগু, হিন্দি, উর্দু, মারাঠি, বাংলা, কন্নড়, মালয়ালম ভোজপুরি থেকে ওড়িয়া, টুলুর মতো যাবতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। প্লে-ব্যাক শিল্পী হিসেবে পেয়েছিলেন জাতীয় পুরস্কারও।
বাণী জয়রামের জনম কালিভানিতে। একেবারে ক্ল্যাসিকাল সঙ্গীতের ঘরানায় তার বেড়ে ওঠা। ১৯৭১ সালে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি প্রথম গান করেন। এমএস বিশ্বনাথন, কেভি মহাদেভনের মতো জনপ্রিয় কম্পোজারদের সুরে গান করেন। বছরখানেক আগেই তার স্বামী প্রয়াত হন।