ষষ্ঠ সপ্তাহেও উত্তাল ইসরায়েল

ইসরায়েলে ষষ্ঠ সপ্তাহে গড়াল সুপ্রিম কোর্টের সংস্কার আইনবিরোধী বিক্ষোভ। শনিবারও (৪ ফেব্রুয়ারি) রাজপথে নামেন লাখ লাখ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত এ সংস্কারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তারা। ইতিমধ্যেই এ বিক্ষোভ রূপ নিয়েছে সরকারবিরোধী বিক্ষোভে। বিরোধী দলের দাবি, এটি বাস্তবায়িত হলে ইসরায়েলের গণতান্ত্রিক মূল্যবোধ হুমকির মুখে পড়বে। বিক্ষোভের ষষ্ঠ সপ্তাহে রাজধানী তেল আবিব ছাড়াও উত্তাল হয়ে ওঠে দেশটির অন্তত ২০টি শহর। এসময় নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থি সরকারবিরোধী সেøাগানে মুখরিত হয় সমাবেশস্থল। পশ্চিম তীরে দখলদারিত্ব সম্প্রসারণের বিরুদ্ধেও সেøাগান তোলেন কিছুসংখ্যক ফিলিস্তিনি বিক্ষোভকারী।

ক্ষমতায় আসার পরই বিচার বিভাগে সংস্কার আনার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, আদালতের ক্ষমতা কমিয়ে পার্লামেন্টের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার বাড়ানো হবে। প্রতিবাদে রাজপথে নামে ইসরায়েলিদের একাংশ।