প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি
সাধারণ জ্ঞান
১. বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
উত্তর : ১৯৬০ সালে।
২. স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে।
৩. লালবাগ কেল্লা নির্মাণ করেন কে?
উত্তর : শায়েস্তা খান।
৪. পরী বিবি কে ছিলেন?
উত্তর : শায়েস্তা খানের কন্যা।
৫. নোবেল পুরস্কার চালু হয় কত সালে?
উত্তর : ১৯০১ সালে।
৬. রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন কত সালে?
উত্তর : ১৯১৩ সালে।
৭. বঙ্গভঙ্গ হয় কত সালে?
উত্তর : ১৯০৫ সালে।
৮. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তর : ১৯১১ সালে।
৯. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৮০০ সালে
১০. প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯১৪ সালে
১১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৩৯ সালে।
১২. রাষ্ট্রের প্রধান আইনজীবীকে কী বলা হয়?
উত্তর : অ্যাটর্নি জেনারেল।
১৩. বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উত্তর : ১২০৪ সালে।
১৪. বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
উত্তর : ধর্মপাল।
১৫. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে?
উত্তর : লর্ড কর্নওয়ালিশ।
১৬. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে?
উত্তর : ১৭৯৩ সালে।
১৭. অপরাজেয় বাংলা ভাস্কর্যটির ভাস্কর কে?
উত্তর : সৈয়দ আবদুল্লাহ খালিদ।
১৮. শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর কে?
উত্তর : নিতুন কু-ু।
১৯. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
উত্তর : ১৯২১ সালে।
২০. বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
২১. ফরাসি বিপ্লব হয় কত সালে?
উত্তর : ১৭৮৯ সালে।
২২. মানুষ কত সালে এভারেস্ট চূড়ায় পা রাখে?
উত্তর : ১৯৫৩ সালে।
২৩. মানুষ কত সালে চাঁদের বুকে পা রাখে?
উত্তর : ১৯৬৯ সালে।
২৪. বিবিসি থেকে বাংলায় সম্প্রচার শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে।
২৫. কত সালে বিবিসি বাংলায় সম্প্রচার বন্ধ করে দেয়?
উত্তর : ২০২২ সালে।
২৬. কত সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন?
উত্তর : ১৯৩৩ সালে।
২৭. কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালে।
২৮. কত সালে জাতিসংঘ নোবেল পুরস্কার পায়?
উত্তর : ২০০১ সালে।
২৯. কবিতায় প্রথম কে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর : ফররুখ আহমদ।
গ্রন্থনা : এজাজ পারভেজ