প্রেমের টানে ঘর ছেড়ে পতিতালয়ে বিক্রি

প্রেমের টানে ঘর ছাড়েন ১৯ বছর বয়সের এক তরুণী। কিন্তু প্রেমিক তার সঙ্গে প্রতারণা করে পালিয়ে যায়। অবশেষে এক রিকশাচালকের খপ্পরে পড়েন তিনি। ওই তরুণীকে বিক্রি করে দেওয়া হয় ফরিদপুরের এক পতিতালয়ে। সেখানে মাস খানেক থাকার পর এক খদ্দেরের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সেখান থেকে উদ্ধারের সাহায্য চান। অবশেষে গত শনিবার দুপুরে ওই তরুণীকে উদ্ধার করে ফরিদপুরের কোতোয়ালি থানা-পুলিশ।

গতকাল রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে প্রেমিক ও পতিতালয়ের কয়েকজনের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেছেন।

৯৯৯ এর ইন্সপেক্টর আনোয়ার সাত্তার দেশ রূপান্তরকে জানান, গত ৪ ফেব্রুয়ারি (শনিবার) সকালে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক তরুণি ফোন করে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ৯৯৯ কলটেকার কনস্টেবল মামুনুর রশিদ তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। ৯৯৯ ডিস্পাচার এস আই দীপন কুমার মণ্ডল সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে কোতোয়ালি থানা-পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই খায়রুল ৯৯৯ কে জানান, তারা ১৯ বছর বয়সী তরুণী কলার’কে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে উদ্ধারকারী কোতোয়ালি থানার এসআই মো. খায়রুল দেশ রূপান্তরকে বলেন, ‘ওই তরুণী বাদী হয়ে একটি মামলা করেছে।