বিচারপতি নাজমুল আহাসান স্মারকগ্রন্থ উন্মোচন

সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের কর্মময় জীবন নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের স্মরণসভায় এ স্মারকগ্রন্থ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘তিনি শুধু একজন ভালো বিচারকই ছিলেন না, একজন সৎ ও স্পষ্টবাদী মানুষ ছিলেন। তার রাজনীতিতে, কর্মে ও রায়ে  সাধারণ মানুষের কথা বলেছেন বারবার।’ প্রয়াত এই বিচারপতির পদাঙ্ক অনুসরণ করতে আহ্বান জানান প্রধান বিচারপতি। 

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সহধর্মিণী নিলুফা শামসুননাহার সূচনা বক্তব্য দেন। বিচারপতি ওবায়দুল হাসান তার বক্তব্যে বলেন, ‘তিনি একজন ভালো ও ন্যায়নিষ্ঠ বিচারক ছিলেন। তার রায়ের মাধ্যমে এদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল।’