আগামীকাল পড়ুন

সীমানা পরিবর্তনের পক্ষে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সব প্রস্তুতি মে মাসের মধ্যে সারতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন কমিশনার মো. আলমগীরকে প্রধান করে গঠিত কমিটি মঙ্গলবার বৈঠকে বসবে।

শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে অনুষ্ঠেয় এই বৈঠকে সীমানা পরিবর্তনের বিষয়ে ‘নীতিগত সিদ্ধান্ত’ নেওয়া হবে।

ইসির সূত্র বলছে, সীমানা পুনর্নির্ধারণের জন্য এ পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্ন আসনের বিষয়ে ১০০টির মতো আবেদন জমা পড়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

তবে আবেদন যা-ই জমা পড়ুক, বর্তমান কমিশন রাজনৈতিক বিতর্ক এড়াতে প্রয়োজন অনুসারে সীমানায় পরিবর্তনের পক্ষে।

বিস্তারিত পড়ুন মঙ্গলবার দেশ রূপান্তরের প্রথম পাতায়।