৮ পয়েন্টের লিড বার্সেলোনার রিয়াল মাদ্রিদের

তৃতীয় হারে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে তা পুরোপুরি কাজে লাগিয়েছে শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা কাতালানরা। ২০ রাউন্ড শেষে রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেছে তারা।

ক্যাম্প ন্যুয়ে ম্যাচের পঞ্চম মিনিটে প্রতিপক্ষের ট্যাকলে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সার্জিও বুসকেটস। তার অনুপস্থিতিতে কোনো প্রভাব পড়েনি বার্সার খেলায়। যদিও গোল পেয়েছে ৫৮ মিনিটে। রাফিনহা ডি-বক্সে বল দেন ফ্রাঙ্ক কেসিয়েকে। তিনি গোলমুখে বল বাড়ালে ছুটে গিয়ে জর্দি আলবা তা জালে জড়ান। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাভি। এবারও রাফিনহা ডি-বক্সে সেভিয়ার কয়েক জন খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন গাভিকে। বল জালে জড়াতে ভুল করেননি এই তরুণ। ৭৯ মিনিটে জর্ডি আলবার অ্যাসিস্ট থেকে রাফিনহা নিজেই গোল করেন। ১৯ ম্যাচে চতুর্থ গোল এটি এই ব্রাজিলিয়ানের। এই গোলে টানা ১৫ ম্যাচ অপরাজিত বার্সেলোনা। এবারের লিগে একটিই হার তাদের। ড্র করেছে দুটি। ইন্টারন্টে