টাঙ্গাইলের ৫টি মামলায় জামিন ইভ্যালি রাসেলের

টাঙ্গাইলে ৫টি চেক জালিয়াতির ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ আদেশ দেন। টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান এই তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে রাসেদ্দুজ্জামান বাদী হয়ে ৫টি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন। সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। পরে আসামি পক্ষের আইনজীবী ফেন্সি খান ২টি এবং সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির ৩টি মামলার জামিন আবেদন করেন। আদালত আবেদনকৃত ৫টি মামলায় আসামি রাসেলকে জামিন দিয়েছেন।