সীমান্ত স্কয়ারে আগুন

রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত সীমান্ত স্কয়ার শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সীমান্ত স্কয়ার শপিং মলের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার খবরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।