মেলান্দহে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

গত সোমবার রাত ১২টা দিকে ইউনিয়নের চারাইলদার এলাকায় এ বাল্য বিয়ে বন্ধ করা হয়।

স্থানীয় ও আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট কার্যালয় সূত্রে জানা গেছে, চারাইলদার এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যাট মিজানুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান। পরে রাত ১২টা দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বিয়ে বাড়িতে হাজির হন। এ অবস্থায় বর ও কনেকে রেখে দুপক্ষের লোকজনই দৌড়ে পালিয়ে যান। পরে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।