জিপিএ-৫ পেলেন আর্চার দিয়া সিদ্দিকী

সারা বছর খেলা নিয়েই ব্যস্ত থাকতে হয় দিয়া সিদ্দিকীকে। তবে সেই ব্যস্ততা সামলে পড়াশোনাতেও তিনি এগোচ্ছেন দারুণ গতিতে।

এবারের এইচএসসি পরীক্ষায় যেমন বেশ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণও হয়েছেন তিনি। বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছেন জিপিএ-৫।

ফেসবুক স্ট্যাটাসে দিয়া নিজের ফলাফলের কথা জানিয়েছেন। এমন ফলের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিকেএসপির শিক্ষার্থী দিয়া পাঁচ বিষয়ে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। দুই বিষয়ে পেয়েছেন এ।

গেল তিন বছরে আর্চারিতে বিস্ময়কর উত্থান হয়েছে দিয়ার। ২০২১ সালে খেলেছেন টোকিও অলিম্পিকেও।