ফিল্ডিংয়ে সিলেট, খেলছেন মাশরাফী

চোট কাটিয়ে সিলেট স্ট্রাইকার্সের একাদশে ফিরেছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বিপিএলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে সিলেট। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে শীর্ষে থাকা সিলেট।

পাকিস্তান ‍সুপার লিগে খেলতে দেশে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। তবে সিলেটের হয়ে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে ফের ঢাকায় আসেন দুজন। একাদশে আছেন তারা।

সবার আগে প্লে-অফ নিশ্চিত করা সিলেটের লক্ষ্য এখন শীর্ষ দুইয়ে থেকেই লিগ পর্ব শেষ করা। ‍খুলনার অবশ্য বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এই ম্যাচের পর আরও একটি ম্যাচ খেলবে তারা। তবে দুটি ম্যাচই তাদের জন্য আনুষ্ঠানিকতার।

এই ম্যাচের আগ পর্যন্ত ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সাত দলের মধ্যে সবার নিচে খুলনা।

একাদশ

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, গুলবাদিন নাঈব, মোহাম্মদ আমির, তানজিম হাসান সাকিব ও রুবেল হোসেন।

খুলনা টাইগার্স: শেই হোপ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী রাব্বি, অ্যান্ড্রু বালবির্নি, সাব্বির রহমান, হাসান মুরাদ, পল ভ্যান মিকেরেন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দীন।