সময় সময়ের মতো বয়ে যায়, বদলে দিয়ে যায় আশপাশের সবকিছু। প্রজন্মের পর প্রজন্ম আসে, সাথে আসে নতুন নিয়ম-কানুন, নতুন চিন্তাধারা। এই নতুন দিনে বদলেছে সেই পুরোনো কাছে আসার ধরনও। নতুন প্রজন্মের এমন কিছু দারুণ গল্প নিয়ে ভালোবাসা দিবসে আসছে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’।
কাউকে কখন কীভাবে ভালো লাগবে, এ কথা কেউ বলতে পারে না। নিয়ম-কানুন দেখে ভালো লাগা আসে না। তাই বাধা ও দ্বিধা ভেঙে, আত্মবিশ্বাস নিয়ে ভালো লাগার মানুষটির কাছে আসতে সবসময় অনুপ্রাণিত করে আসছে ক্লোজআপ। এরই ধারাবাহিকতায় এ বছরের গল্পগুলোতে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ যেখানে থাকবে মডার্ণ সময়ে নতুন প্রজন্মের কাছে আসার ভিন্ন ধরনের গল্প।
এবার গল্পের ধরণ ছাড়াও বদলেছে অনেক কিছু। প্রথমবারের মতো দর্শকদের গল্পের পরিবর্তে পরিচালকের গল্পে নির্মিত হচ্ছে ফিল্মগুলো। অভিনয়েও রয়েছে নতুন মুখ। এই সময়ের কাছে আসার গল্পের একটি হলো ‘সময় সব জানে’, এটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। তার গল্পে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী ও শাশ্বত।
নির্মাতা বলেন, ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ নিয়ে দর্শকদের প্রতিবারই অন্যরকম আগ্রহ থাকে। সে ধারাবাহিকতায় এবারের গল্পগুলো একটু ভিন্ন। এই সময়ে তরুণ-তরুণীদের কাছে আসার গল্প নিয়ে আমরা কাজ করেছি। মডার্ণ সময়টাতে ছেলে-মেয়েরা যা করে তাই দেখানো হবে। তটিনী ও শাশ্বত দুজনে নতুন হলেও বেশ চমৎকার অভিনয় করেছেন।
ভালোবাসা দিবসে রাত ৮ টায় একযোগে ১৩টি চ্যানেলে প্রচারিত হবে ফিল্মটি।