গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি জোড়া খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। গত বৃহপতিবার রাত ১০টা এক মিনিটে কারা কর্তৃপক্ষ এ ফাঁসি কার্যকর করে।
দন্ডপ্রাপ্ত হলো আমিনুল ইসলাম (৪১)। তার বাড়ি নওগাঁর পতœীতলা উপজেলার আকবরপুর এলাকায়।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মামি ও কাজের মেয়েকে হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। পরে সব আইনি প্রক্রিয়া শেষে বৃহপতিবার রাতে ফাঁসি কার্যকর করা হয়। তার বিরুদ্ধে ধানমন্ডি থানার মামলা ছিল।