বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেই আওয়ামী নেতারা চোখে সর্ষেফুল দেখছে, হৃৎকম্পন সৃষ্টিহয়েছে। এ জন্যই গুলি, গ্রেপ্তার করে আন্দোলন দমন করার ব্যর্থ চেষ্টা করছে তারা।
তিনি আজ সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা বাজারে বিশাল পথসভায় বক্তব্য রাখছিলেন।
এর আগে এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে বিকেল ৪টায় হালুয়াঘাটের ধারা বাজারে পথসভার মাধ্যমে ধারা ইউনিয়ন বিএনপির পদযাত্রা শুরু হয়অ এটি পরে ধারা বাজার প্রদক্ষিণ করে ৪ কিলোমিটার পথ অতিক্রম করে নাগলা বাজারে আমতৈল ইউনিয়নের পদযাত্রার সাথে একত্রিত হয়ে পথসভায় মাধমে শেষ হয়।
বিপুলসংখ্যক নেতাকর্মী এবং জনসাধারণের উপস্থিতিতে পথসভা জনসভায় পরিণত হয়। পদযাত্রায় নেতাকর্মীরা হাতে হারিকেন, গ্যাসের খালি সিলিন্ডার, চাল-ডাল, সাবান, সার নিয়ে আসে এবং এসবের মূল্যবৃদ্ধির ও লোডশেডিং এর প্রতিবাদ জানান। পদযাত্রা চলাকালীন নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এ সময় মাইকে পদযাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা এবং দাবি-দাওয়ার ওপর প্যারোডি গান পরিবেশন করা হয়।