ধন্যবাদজ্ঞাপন শেষ হলো। এবার ফিরে যাবার পালা। না, আসল বিষয় তো রয়েই গেল। অনুষ্ঠানের মূল আকর্ষণ তো বাকিই থেকে গেল। বাকি থেকে গেলেন সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ জেমস। নগর বাউল জেমসের জন্যই এত এত অপেক্ষা।
নগর বাউল স্টেজে উঠতেই উল্লাসে ফেটে পড়লেন হাজারো দর্শক। তিনি একে একে গাইলেন কবিতা (পদ্মপাতার জল), দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা, মা, দুষ্টু ছেলের দল, আসবার কালে আসলাম একা-র মতো জনপ্রিয় সব গান।
এর পর তিনি গাইলেন 'সুলতানা বিবিয়ানা'। অতঃপর 'তারায় তারায়'। আনন্দ-উল্লাসে ফেটে পড়ল আগত অতিথিরা। এর পর এলো মীরা বাঈ, পাগলা হাওয়া। আর 'পাগলা হাওয়া'র মধ্য দিয়েই সমাপ্তি টানা হলো ব্র্যাকের ৫০ বছর পূর্তি উৎসব 'হোপ ফেস্টিভ্যাল ২০২৩'-এর।