তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজস্ব নির্মাণশৈলীতে দর্শকহৃদয়ে বহু আগেই জায়গা করে নিয়েছেন তিনি। বিভিন্ন সময় সোশ্যালে নিজেকে নিয়ে খোলামেলা কথা বলেন এ নির্মাতা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার সময় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে একটি ঘটনার চিত্র তুলে ধরেন তিনি। লেখেন, জগত বিচিত্র। একজন ভক্ত-শুভানুধ্যায়ী আমাকে দুইটা স্ক্রিনশট পাঠিয়েছে। প্রথমটাতে দেখা যাচ্ছে, একজন লোক আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে- 'ফারুকী খুব খারাপ লোক। তার নাটক-সিনেমা মানে পরকীয়া!' দ্বিতীয় স্ক্রিনশটটা আট মাস পরের। সেখানে দেখা যাচ্ছে, ওই লোকের বউ তাকে তালাকের নোটিশ দিয়েছে পরকীয়া করার অপরাধে। আমি জানি না, এই দুই স্ক্রিনশট কি বার্তা বহন করছে।