স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় বখাটের কারাদন্ড

গাজীপুরের কাপাসিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে শাহরুখ খান রনি (২১) নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ^র উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। শাহরুখ খান রনি ওই ইউনিয়নের কপালেশ্বর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী টিফিন আনতে পার্শ্ববর্তী বাজারে গেলে শাহরুখ খান রনি তাদের জোর করে এক নির্জন গলিতে নিয়ে যায়। এসময় এক ছাত্রী ওই বখাটের হাতে কামড় দিয়ে ছুটে গিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। তখন বাজারের ব্যবসায়ী ও উপস্থিত লোকজন ওই গলি থেকে অপর ছাত্রীকে আপত্তিকর অবস্থায় রনির কাছ থেকে উদ্ধার করে। এ সময় তারা রনিকে আটক করে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়।