বাংলাদেশ প্রিমিয়ার লিগে শততম ম্যাচ খেললেন সাকিব আল হাসান। এ তালিকায় সাকিব সপ্তম বাংলাদেশি। তবে নিজের শততম ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে সাকিবের। ফরচুন বরিশালের বিদায়ের সঙ্গে সাকিবও প্রশ্নবিদ্ধ হলেন নিজের সিদ্ধান্তে। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে নিজে ব্যাটিংয়ে নামেননি সুযোগ থাকা সত্ত্বেও। তাই বরিশাল কর্র্তৃপক্ষই সাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তা ফেইসবুকে পোস্ট করে। যদিও পরে তা সরিয়ে নেওয়া হয়। শততম ম্যাচ খেলা সাকিব করেছেন ২ হাজার ১৪২ রান। উইকেট সর্বোচ্চ ১৩০টি। বিপিএলে সর্বোচ্চ ১০৯ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ১০৭ ম্যাচ এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ১০৫, মাহমুদউল্লাহ ১০৪, ১০৩ ম্যাচ মাশরাফী আর ১০০ ম্যাচ খেলেছেন মোহাম্মদ মিঠুন।