ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল্লে বিদ্যুৎহীন নিউজিল্যান্ড

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল্লের প্রভাবে দমকা হওয়া, প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড, নর্থ আইল্যান্ড ও তার আশপাশের এলাকায়। পাশাপাশি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৫৮ হাজারেরও বেশি বাড়িঘর। দেশটির জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরান ম্যাকুয়েনাল্টি বলেন, প্রচন্ড বাতাস ও ভারী বর্ষণের কারণে সেখানে ‘অনেক খারাপ পরিস্থিতি’ সৃষ্টি হয়েছে।