আজ ভালোবাসা দিবস, সেই সঙ্গে পহেলা ফাল্গুনও বটে। বসন্তদিন আর ভালোবাসাদিন মিলেমিশে একাকার। 'এমন দিনে তারে বলা যায়' ধরনের আবহাওয়া বাইরে। না গরম না শীত।
বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে নিয়মিত আমাদের সড়ক পরিবহন ও সেতিমন্ত্রী ওবায়দুল কাদের। সদাহাস্য ও রসিক আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের রয়েছে দারুণ ফ্যানবেজ। তার ফেসবুক আইডিটি অনেক আগে থেকেই ভেরিফায়েড এবং এতে রয়েছে প্রায় ১৮ লক্ষাধিক ফলোয়ার।
আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এই প্রিয়মুখ নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন চারটি ছবি। যার ক্যাপশনে তিনি লেখেন, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে বা শুভ ভালোবাসা দিবস।
তার এই পোস্টটি ২০ হাজার শেয়ার হয়েছে। ২২ হাজারের বেশি শুভাকাঙ্ক্ষী মন্তব্যের ঘরে গিয়ে তাকে নানাভাবে শুভেচ্ছা জানিয়েছেন। পোস্টিটিতে এরই মধ্যে ১ লাখ ৩৭ হাজার মানুষ রি-অ্যাক্ট দিয়েছেন।