বিপিএলের নবম আসরের ফাইনাল বৃহস্পতিবার। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। আর এই ম্যাচ দেখতে হলে সাধারণ দর্শকদের খরচ করতে হবে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক বিবৃতিতে বিপিএলের টিকেটের দাম জানিয়েছে।
সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা।
ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য।
গত রবিবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দেখার জন্যও সাধারণ দর্শকদের এমন মূল্যে টিকেট সংগ্রহ করতে হয়েছে। তবে মঙ্গলবারের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে সেই দাম কমানোর সিদ্ধান্ত জানায় বিসিবি। ফাইনালের আগে অবশ্য ফের দাম বাড়লো।
ফাইনালের টিকিট সংগ্রহ করা যাবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে। বুধবার ও বৃহস্পতিবার (ম্যাচের দিন) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকেট বিক্রি হবে।
প্রথম কোয়ালিফায়ার জিতে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে কুমিল্লা।