নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জাতিসংঘের অভিনন্দন

বাংলাদেশের ২২তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘের বাংলাদেশ অফিস।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের বাংলাদেশ অফিস থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার নতুন দায়িত্ব গ্রহণে সাফল্য কামনা করি এবং তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।

আমরা আশা করি জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ব্যাপ্তি লাভ করবে।