একাদশে নেই এমবাপ্পে, গোলশূন্য প্রথমার্ধ

কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি তাদের স্কোয়াডে আগেই রেখেছিল। তাতে বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগলসম্যানের ধারণা আংশিক সত্য হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। ১৬তম খেলোয়াড় হিসেবে বেঞ্চেই বসে আছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন-পিএসজি দ্বৈরথ তাকে বেঞ্চে বসে উপভোগ করতে হচ্ছে।

প্রাথমিকভাবে চোটের কারণে খেলা থেকে বাদ পড়েছিলেন। গত ১ ফেব্রুয়ারি মন্টপেলিয়ারের বিপক্ষে খেলতে নেমে উরুর পেশিতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান। তবে রবিবার তাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়।

তার আগে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের জানিয়েছিলেন এমবাপ্পে চোটের কারণে খেলতে পারবেন না। তবে বায়ার্ন কোচ সেটা বিশ্বাস করেননি। তিনি এমবাপ্পে খেলছেন এমনটা ধরে নিয়েই ম্যাচের কৌশল সাজান। তবে শেষ পর্যন্ত এমবাপ্পেকে ছাড়াই একাদশ সাজায় দলটি।

তবে এমবাপ্পেহীন ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে খেলতে নেমে গোল শূন্য থেকেই প্রথমার্ধ শেষ করেছে পিএসজি।

এমবাপ্পে এই মৌসুমে পিএসজির হয়ে সর্বোচ্চ ২৫টি গোল করেছেন। গ্রুপ পর্বের ছয় ম্যাচে তিনি সাত গোল করেছেন।