ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখে ভাত!

আলোচিত চিত্রনায়িকা পরীমনি-রাজের একমাত্র ছেলে রাজ্যের বয়স ছয় মাস পূর্ণ হলো ১১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ছেলের মুখে ভাত তুলে দিতে এক অনুষ্ঠানের আয়োজন করেন নায়িকা।

ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন করতে এবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে বেছে নিলেন এই তারকা দম্পতি। বিশেষ এই দিনে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দিয়েছে পরীর ছেলে। সেই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরী।

ছবিতে দেখা যাচ্ছে, বাসার ছাদে সামিয়ানা-ঝারবাতি দিয়ে আয়োজন করা হয়েছে বসার স্থান। মেঝেতেই বসে পরেছেন সবাই। ছেলের মুখে ভাত অনুষ্ঠানে পথশিশুদের খাবার পরিবেশন করেছেন পরী নিজেই।

ছবির ক্যাপশনে পরী লিখেছেন, ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখে ভাত!

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।