বুয়েট সেই পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত তার নিজস্ব স্ট্যান্ডার্ড ধরে রেখেছে। বুয়েট গ্র্যাজুয়েট বললেই সব জায়গায় আলাদা মূল্যায়িত হওয়া যায়। গত মঙ্গলবার বিকেলে পলাশীর ইসিই ভবনের ৮ম তলায় রাইজ কনফারেন্স রুমে গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান এ কথা বলেন। রাইজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান এনডিসি বিশেষ অতিথি ও বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে রাইজের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার স্বাগত বক্তব্য প্রদান করেন। বিজ্ঞপ্তি