তিন ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য নরসিংদীর কয়েকটি এলাকায় আজ তিন ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাসব গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

এতে বলা হয়েছে, আজ ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মাধবদী পৌরসভা, বিরামপুর কালীবাড়ী রোডসহ নুরালাপুর ইউনিয়ন এলাকায় সকল শ্রেণির গ্যাস গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।