উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শাহজাহান খান

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শাহজাহান খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের যেমন উন্নয়ন হচ্ছে তেমনি মাদারীপুরেরও অনেক উন্নয়ন হচ্ছে, এই যে ইউ আই স্কুল এই স্কুলে পড়াশোনা করেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় এই স্কুল কি ছিল আজ এই স্কুলের কত উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার সময় যে উন্নয়ন হয়েছে সেটা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান করছি তোমাদের অভিভাবকদের।

তিনি বলেন, তোমরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে সবসময় টাকা, খাবারসহ অনেক কিছু চাও; এবার গিয়ে আবদার করবে দেশের জন্য শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।