ফাইনালে যে একাদশ নিয়ে খেলছে সিলেট-কুমিল্লা

বিপিএলের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলই শিরোপা নির্ধারণী ম্যাচে নেমেছে অপরিবর্তীত একাদশ নিয়ে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস জিতেছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। মাশরাফীর সিলেটকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

চলতি টুর্নামেন্টেই এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ২-১ এ এগিয়ে কুমিল্লা।

একাদশ

সিলেট স্ট্রাইকার্স

তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড ও রুবেল হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

লিটন দাস, সুনিল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মইন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম।