লেগুনা থেকে দিনে অর্ধলাখ টাকা চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

সাভারে মহাসড়কে চলাচলকারী লেগুনা থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগে জাহাঙ্গীর সরকার, আবির খান ও রোহান নামে তিন যুবককে আটক করেছেন র‌্যাব-৪ সদস্যরা। তাদের কাছ থেকে চাঁদাবাজির প্রায় ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গত বুধবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় লেগুনা থেকে চাঁদা আদায়ের সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় ওইদিন রাতেই সাভার মডেল থানায় একটি মামলা করে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আটকদের চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাবে।