গাজীপুরের কাশিমপুরে ডাকাতির পাঁচ দিন পর লুণ্ঠিত মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা জেলার আশুলিয়া ও রাজধানীর কামরাঙ্গীরচর থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলো নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের সাদ্দাম হোসেন (২৪), নোয়াখালীর বেগমগঞ্জ থানার রাজাপুর গ্রামের আসিফ (১৫), খুলনার তেরখাদা থানার আদালতপুর গ্রামের আশিক (২১)।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান জানান, ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও দুটি চাকু উদ্ধার করা হয়।