কলকাতা মাতাবে সোনার বাংলা সার্কাস

ভারতে প্রথমবারের মত স্টেজে গান পরিবেশন করতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড
'সোনার বাংলা সার্কাস'। শনিবার (১৮-২৫ ফেব্রুয়ারি) থেকে কলকাতায় ৫টি ভিন্ন ভিন্ন স্টেজে গান গাইতে দেখা যাবে সোনার বাংলা সার্কাসকে ।

ব্যান্ডের ম্যানেজার গৌতম কে শুভর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনসার্টে গান পরিবেশনের মধ্য দিয়ে ভারতে যাত্রা শুরু করবে তারা। প্রেসিডেন্সির কনসার্টটি প্রবাদপ্রতিম ব্যান্ড মহীনের ঘোড়াগুলির সদস্য ক্যান্সার আক্রান্ত তাপস দাসের জন্য আয়োজন করা হয়েছে। যেখানে কলকাতার জনপ্রিয় সব ব্যান্ড ও আর্টিস্টরা পারফর্ম করবে।

একই দিন রাতে তারা গাইবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত দুই দিনব্যাপ 'CalBunka' ফেস্টে। ২১শে ফেব্রুয়ারিতে তার গাইবে 'What's Up Cafe Live' এ। ২৫শে ফেব্রুয়ারিতে কলকাতার বরানগরের রবীন্দ্র ভবনে স্টেজ গান পরিবেশ্ন দিয়ে তাদের ভারত সফরের ইতি ঘটবনে।

কলকাতার এই কনসার্ট ট্যুর সম্পর্কে ব্যান্ডের ভোকালিস্ট প্রবর রিপন বলেন, 'অবশ্যই আমাদের ভালো লাগছে, একই ভাষাভাষীর মানুষ তবু অন্যদেশের শ্রোতাদের কাছে গান গাওয়ার জন্য যেতে। এটা আমাদের ব্যান্ডের প্রথম বিদেশ যাত্রা, তো কিছুটা উত্তেজনা বোধ করাটা স্বাভাবিক, আর যেহেতু টানা ৫টি কনসার্ট তাই আলাদা একটা চাপ বোধ করছি। কিন্তু আমরা নিশ্চিত আমাদের গান ভোলাতে পারবে মাঝখানের কাঁটাতারের বাঁধা। কিছুটা সময় হলেও আমাদের গানে যেনো ঘুচে যায় কাঁটাতারের সীমানা।'