বিএইচবিএফসি

চেয়ারম্যান সেলিম উদ্দিনকে পুনর্নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিনকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ দিয়েছে। এ পুনর্নিয়োগ বর্তমান নিয়োগের মেয়াদ শেষের পর থেকে কার্যকর হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি বর্তমান নিয়োগের মেয়াদ সমাপ্ত হবে।

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সহসভাপতি প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া, তিনি রূপালী ইনভেস্টমেন্ট লি. এবং চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের পরিচালক ছিলেন।

ড. সেলিম ১৯৬৬ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগে যোগদান করেন। বিজ্ঞপ্তি