রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৩৫ গ্রাম হেরোইন, ২৫ হাজার ৭৬৪ পিস ইয়াবা ও ৭ কেজি ৬৭৫ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।