রাজধানীর গুলশানে আবাসকি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রবিবার রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা বনানী ক্লিনিকের কাস্টমার কেয়ার ইনচার্জ আশিস বিশ্বাস জানান, আগুনের খবর শুনে তাদের ক্লিনিক থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে ফায়ার সার্ভিসের কর্মীরা প্যাকেটে ভরা মরেদেহটি হাসপাতালে উদ্দেশ্যে পাঠিয়ে দেন।
নিহতের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহে পোড়া চিহ্ন নেই। ভবন থেকে লাফিয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
গুলশান দুই নম্বরের ওই ১২তলা আবাসিক ভবনের সপ্তম তলায় আগুন লাগে। রবিবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছিল।
আগুনে আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে তিনজন আহত হয়েছেন। আর ফায়ার সার্ভিস কর্মীরা ভবনে আটকা পড়া চারজনকে উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন দেশ রূপান্তরকে বলেন, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২তলা ভবনের সাততলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের সাতটি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পর্যন্ত তিনজন আহত হয়েছেন। তাদের পার্শ্ববর্তী