ডিমের বিকল্প

দেহের পেশি মজবুত করতে, হরমোন এবং শরীরের বিভিন্ন উৎসেচকের কার্যকারিতা ঠিক রাখতে প্রোটিন যথেষ্ট গুরুত্বপূর্ণ। এ ছাড়া চুল এবং ত্বকের জন্যও প্রোটিনের প্রয়োজন রয়েছে। শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে অনেকে প্রাণিজ খাবারের ওপর ভরসা করেন। তবে নিরামিষ খাবার খান যারা, তাদের শরীরে এই যৌগটির অভাব পূরণ হবে কী করে? পুষ্টিবিদদের মতে, শরীরে প্রোটিনের প্রয়োজন থাকলেও একটা বয়সের পর প্রাণিজ প্রোটিনের উৎসগুলো খাওয়া কমিয়ে ফেলাই ভালো। ছাড়তে পারলে আরও ভালো। ডিম, মাছ, মাংস না খেলেও এমন অনেক খাবারই আছে, যা প্রোটিনের পরিপূরক।

কাঠবাদাম

আধকাপ কাঠবাদামে প্রোটিনের পরিমাণ প্রায় ৭ গ্রাম। এ ছাড়া এই বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা হার্টের জন্য ভালো। প্রতিদিন সকালে ৫-৬টি ভেজানো বাদাম ক্যালশিয়ামের ঘাটতিও পূরণ করতে পারে।

পিনাট বাটার

পাউরুটিতে সাধারণ মাখনের বদলে অনেকে ইদানীং বাদাম দিয়ে তৈরি মাখন খেতে পছন্দ করেন। পুষ্টিবিদদের মতে, এই মাখনে প্রোটিনের পরিমাণ বেশি। তাই যারা ডিম খেতে পছন্দ করেন না, তারা স্বাস্থ্যকর নাস্তায় টোস্ট, নুডল্স বা ফল দিয়ে তৈরি স্যালাডেও দিতে পারেন এই পিনাট বাটার।

কুমড়োর বীজ

কেক, মাফিন, পাউরুটি বা অন্যান্য খাবার দিয়েও খেতে পারেন আবার শুধু শুধুও খেতে পারেন প্রোটিনে ভরপুর কুমড়োর বীজ। প্রোটিন ছাড়াও এই বীজে রয়েছে জাঙ্ক এবং ম্যাগনেশিয়ামের খনিজ, যা হার্ট ভালো রাখে। শুধু তা-ই নয়, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে।