রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা সদস্য আহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরসার এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মোহা. বেলাল (৪০)। তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আজিজুর আহমদের ছেলে। গতকাল রবিবার সকালে উখিয়ার বালুখালী ৮ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে একদল সন্ত্রাসী অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। রোহিঙ্গা সন্ত্রাসী হারুনের গুলিতে আরসা সদস্য বেলাল গুলিবিদ্ধ হন। পাশর্^বর্তী লোকজন উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে।