রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় সর্বোচ্চ আদালতে দ-প্রাপ্তদের রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। গতকাল রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেয়।
হাইকোর্টের দেওয়া মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে আসামিদের আপিল ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের দন্ড বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল গত বছরের ৫ এপ্রিল খারিজ করে রায় দেয় আপিল বিভাগ। এতে রাবির একই বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও ড. তাহেরের বাসার তত্ত্বাবধানকারী মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদন্ড বহাল থাকে। এ ছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত নাজমুল আলম ও আব্দুস সালামের সাজাও বহাল থাকে।