ঘরের মাঠে ভারত বরাবরই দাপুটে। সেটা ২০১১ সালের বিশ্বকাপে তারা প্রমাণ করেছিল। তারপর থেকে তারা সবসময় সেটার ধারাবাহিকতা রেখেছে। লাল বলেও তারা হয়েছে উঠেছে অপ্রতিরোধ্য। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও তার দেখা মিলছে। এমন পারফরম্যান্স দেখে রোহিত শর্মাদেরকে দেশের মাটিতে হারানো অসম্ভব বলে মনে করেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।
ঘরের মাঠে সবশেষ খেলা ৫টি টেস্ট সিরিজের সবগুলোতে জিতেছে ভারত। এই পাঁচ সিরিজের মধ্যে মোটে এক ম্যাচে সফরকারী দলের বিপক্ষে হেরেছে তারা। বিপরীতে ১১ টেস্টে জয় পেয়েছে রোহিতের দল।
এদিকে চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও দাপুটে শুরু করেছে ভারত। নাগপুর টেস্টে তিন দিনে জয়ের পর দিল্লি টেস্টে তারা জিতেছে আড়াই দিনেই।
যা দেখে রমিজ রাজা বলেন, ‘পার্থ কিংবা ব্রিসবেনে উপ-মহাদেশের দলগুলোর বিপক্ষে অস্ট্রেলিয়া যেভাবে ম্যাচ শেষ করে, এখানে তারাই সেভাবে হেরেছে। চিত্রটা পুরোপুরি উল্টে গেছে। এ থেকে বুঝা যায়, ভারতের মাটিতে ভালো ক্রিকেট খেলার জন্য অস্ট্রেলিয়া যথেষ্ট প্রস্তুতি নেয়নি। এভাবে ভারতের মাটিতে ভারতকে হারানো অসম্ভব।’
দিল্লি টেস্টের তৃতীয় দিনে রীতিমতো তাসের ঘরেরমতো ভেঙ্গে গেছে অজি দুর্গ। তাদের এমন বাজে ব্যাটিংয়ের সমালোচনা করেছেন রমিজ বলেন, ‘স্পিনের বিপক্ষে খুবই সাধারণ ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। এক সেশনের মধ্যেই তারা নয় উইকেট হারিয়েছে। দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়েছে জাদেজা।’