প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযুদ্ধকালের ১১২টি ডকুমেন্ট হস্তান্তর

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক মো. হামিদুল হকের পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবুল হোসেনের (সাবেক এমপি) সংরক্ষিত মহান মুক্তিযুদ্ধকালের ১১২টি মহামূল্যবান ডকুমেন্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার মাতা হাসনা বানু হস্তান্তর করেছেন। এ সময় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক মো. হামিদুল হক এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকেরুল আবেদীন (আপেল) উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে মো. হামিদুল হক তার রচিত ‘বৈভবে একাত্তর’ প্রামাণিক গ্রন্থ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

গত রবিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী গণভবনে ওই ডকুমেন্টগুলো গ্রহণ করে জাতির জনক শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি