যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্যারিস শহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত একটি শহীদ মিনার উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরে সিজার ই শ্যাভেজ পাবলিক লাইব্রেরিতে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধন করেন তিনি।
গত মঙ্গলবার সফররত পররাষ্ট্রমন্ত্রী শহীদ মিনার উদ্বোধন করেন। এ সময় প্যারিস সিটির মেয়র মাইকেল এম ভার্গাস এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল সামিয়া আনজুমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পারিস সিটিতে প্রবাসী বাংলাদেশিদের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটি’ এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের আন্তরিক প্রচেষ্টায় শহীদ মিনারটি নির্মিত হয়েছে।