ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েতকে পুনর্বহালের দাবি

ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েতকে পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট। গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছার এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী, প্রতিবা বাগিচা মহিলা মহাজোটের সদস্য পার্বতী রানী দাস, চিত্রাদত্ত, মহাজোটের দপ্তর সম্পাদক কল্যাণ ম-ল, সিনিয়র যুগ্ম মহাসচিব পল্টন দাসসহ প্রমুখ।

সংবাদ সম্মেনে লিখিত বক্তব্যে লাকী বাছার বলেন, ঢাকেশ^রী মন্দিরের সেবায়েতের প্রতি অবিচার ও অসম্মান দেখে আমরা হতাশ হয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করছি। উন্নয়নের নামে মন্দিরের অভ্যন্তরে বাণিজ্যিক ভবন নির্মাণ করে মন্দিরকে বাণিজ্য কেন্দ্র বানানোর প্রক্রিয়া চলমান থাকলেও সেবায়েতের মতামত ও সিদ্ধান্ত নেওয়া হয়নি।  বর্তমান মন্দির উন্নয়ন ও পূজা উদযাপন কমিটিকে অবৈধ অ্যাখা দিয়ে এটি বাতিলের দাবি জানান তিনি।