বেনাপোল বন্দর পরিদর্শনে ভারতীয়  হাইকমিশনার

পদ্মাসেতুর সাথে বেনাপোল বন্দরকে যুক্ত করতে সড়ক পথে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মন । দুপুর ১২ টার দিকে হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন।

প্রণয় কুমার বর্মন বেনাপোল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, ভারতের বিশেষ করে কলকাতার সাথে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পদ্মাসেতুর সাথে জরুরি ভিত্তিতে রাস্তা প্রশস্ত হওয়া জরুরি। এ সময় সাংবাদিকরা পেট্রাপোল ইমিগ্রেশনে বিএসএফ এবং ইমিগ্রেশন পুলিশ দ্বারা যাত্রী হয়রানি নিয়ে অভিযোগ করলে তিনি দ্রুত সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় উপ হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন,পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন,ডেপুটি কমিশনার তানভীর আহমেদ,ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন প্রমুখ উপস্থিত