তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানানে হয়।
২০১৬ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে এলো ইংলিশরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ।
এরপর দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ। এরপর আবার মিরপুরে ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ।