চীনের শান্তি প্রস্তাব: শি জিনপিংয়ের সাথে সাক্ষাতে আগ্রহী জেলেনস্কি

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা করতে চীন যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে আলোচনা করতেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি। রাশিয়ার আক্রমণের বর্ষপূর্তির দিনে দেওয়া ভাষণে এ পরিকল্পনার কথা জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করতে চাই যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না,"

চীনের প্রস্তাবগুলোর মধ্যে ১২ দফা নথিতে রাশিয়াকে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারের কথা সরাসরি বলা না হলেও পশ্চিমা দেশগুলোর এক তরফা নিষেধাজ্ঞার নিন্দা জানানো হয়েছে।

চীনের পরিকল্পনায় শান্তি আলোচনা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে।

তবে জেলেনস্কির সাক্ষাতে আগ্রহের বিষয়ে এখনো কিছু জানায়নি চীন। কিন্তু চীনের শান্তি আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, ‘আমরা বেইজিংয়ের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত।’