ওয়েলিংটন টেস্টে দাপট অব্যাহত রেখেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তো ফলোঅনে পড়ার শঙ্কায় স্বাগতিক নিউজিল্যান্ড।
জেমস অ্যান্ডারসন এবং জ্যাক লিচের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে ১৩৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে কিউইরা। এখানও তারা পিছিয়ে ২৯৭ রানে।
শনিবার আগের দিনের ৩ উইকেটে ৩১৫ রান নিয়ে নতুন দিন শুরু করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৩৫ রানে ইনিংস ঘোষণা করে তারা।
আগের দিন ১৮৪ রানে অপরাজিত ছিলেন হ্যারি ব্রুক। এদিন আর দুই রান যোগ করে ব্যক্তিগত ১৮৬ তে ফেরেন তিনি। তবে আরেক সেঞ্চুরিয়ান জো রুট ছিলেন অবিচল। ১৫৩ রানে অপরাজিত থেকে যান তিনি।
তবে প্রথম দিনের মতো এদিনও বৃষ্টি বাগড়া বসায় ম্যাচে। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ হয়েছিল ৬৫ ওভারে। দ্বিতীয় দিনে হয়েছে ৬৪.১ ওভার।
সিরিজের প্রথম টেস্টে ২৬৭ রানে জিতেছিল ইংল্যান্ড।