যুব ক্রিকেট লিগে সেরা পূর্বাঞ্চল

যুব ক্রিকেট লিগের শিরোপা জিতেছে পূর্বাঞ্চল। শনিবার রাজশাহীতে মধ্যাঞ্চলকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পূর্বাঞ্চল। আগে ব্যাট করে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল, ৫ উইকেট নেন আশরাফুল হাসান। ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছায় পূর্বাঞ্চল। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ এবং বয়সভিত্তিক ক্রিকেটের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ওবায়েদ নিজাম।