এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫।
স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ান অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থলে এটির গভীরতা ছিল ৬৫ কিলোমিটার (৪০.৩৯ মাইল)। খবর বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, শনিবার জাপানের উত্তরাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।